প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
স্নোটেক্স গ্রুপে আন্তর্জাতিক মানবসম্পদ দিবস-২০২৬ উদযাপন
সংবাদ দিগন্ত: ||
আন্তর্জাতিক মানবসম্পদ দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে স্নোটেক্স গ্রুপ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সিনিয়র লিডার, ফাংশনাল লিডার এবং বিজনেস লিডাররা অংশ নেন।আরও পড়ুন, মূল্যস্ফীতির চাপে অর্থনীতি, তবু ৬.৫% প্রবৃদ্ধির লক্ষ্য নতুন বাজেটেএ বছরের প্রতিপাদ্য ছিল— ‘অ্যাম্পাওয়ার পিপল টু লিড চেঞ্জ’। অনুষ্ঠানে মানবসম্পদ উন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর (গ্রুপ অপারেশনস) মোশাররফ হোসাইন। সভাপতিত্ব করেন গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস মো. তাসিবুল আলম তাসিব।আরও পড়ুন, ‘বিনিয়োগ তলানিতে, বড় সংস্কার ছাড়া উত্তরণ অসম্ভব মাসরুর রিয়াজএ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর (কনজাম্পশন) মো. রেজাউল করিম, ডেপুটি ডিরেক্টর (অ্যাকাউন্টস, ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল) মো. ফয়জুর রহমান নুরি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্চেন্ডাইজিং) মো. হোসেন মনসুর, মো. ফজলে রুম্মান, মো. শহিদুল ইসলাম এবং মোহাম্মদ মতিউর রহমান।আরও পড়ুন, রেমিটেন্স প্রবাহ বাড়াতে নগদের নতুন ক্যাম্পেইন ‘ডাবল খুশি’, সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবর্তিত বিশ্বে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে দক্ষ মানবসম্পদ ও নেতৃত্ব বিকাশের বিকল্প নেই। কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে মানবসম্পদ ব্যবস্থাপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত