প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, আদালতে কড়া নিরাপত্তা
সংবাদ দিগন্ত ||
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ এবং আনোয়ার হাকিম।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন— জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম।আরও পড়ুন ,রাজধানীতে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএমপি কমিশনারেরএ ছাড়া চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।পরে সেনাবাহিনীর পক্ষ থেকে হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।রায় ঘোষণার সময় আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুরো প্রাঙ্গণে।নিহত তানজিমের পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।আরও পড়ুন , ঢাকায় তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ভোগান্তি
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত