প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
এবার গ্রামে ঈদ উদযাপন পরীমণি
সংবাদ দিগন্ত ||
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি দীর্ঘদিন ধরে ঈদের সময় অসচ্ছল সহশিল্পীদের পাশে দাঁড়িয়ে আসছেন।বিশেষ করে তিনি নিয়মিত কোরবানির আয়োজন করতেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)–এ, যেখানে অনেক নিম্নআয়ের চলচ্চিত্রকর্মী অংশ নিতেন।তবে এবার তিনি জানিয়েছেন, বিগত কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি আয়োজন বন্ধ রয়েছে এবং এবারও তা হচ্ছে না।তার ভাষায়, ২০১৬ সাল থেকে তিনি নিয়মিতভাবে এফডিসিতে কোরবানি দিয়ে আসছিলেন, কিন্তু নানা কারণে তা অব্যাহত রাখা সম্ভব হয়নি।পরীমণি আরও জানান, আরও পড়ুন , বিচ্ছেদের পর কানে মৌনী রায়তিনি চান সহশিল্পীরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন এবং সবাই মিলেই উৎসব উপভোগ করেন।এদিকে এবার তিনি দীর্ঘদিন পর নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন।তিনি বলেন, তার প্রয়াত নানার ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে ঈদ করা এবং কোরবানির মাংস নিজের হাতে সবাইকে বিলিয়ে দেওয়া।আগে এফডিসির দায়িত্বের কারণে দীর্ঘ সময় তিনি গ্রামের বাড়িতে যেতে পারেননি বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।সবশেষে তিনি জানান, ঈদ মানে আনন্দ, খুশি ও ভাগাভাগির উৎসব—এটাই তিনি সবার মাঝে ছড়িয়ে দিতে চান।আরও পড়ুন , এবারের ঈদে বুবলী
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত