প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে বাহিনীর সব স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী আনসার বাহিনীর ৬৭০ শহিদের প্রতি জাতি চিরঋণী। তিনি বলেন, দেশের যেকোনো সংকটে আনসার ও ভিডিপি সদস্যরা সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আনসার বাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।তিনি উল্লেখ করেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছে। আরও পড়ুন , পঞ্চগড়ে গরু ব্যবসায়ী ঘিরে উত্তেজনা, পরে মন্ত্রীর নির্দেশে সমাধানএই যাত্রায় আনসার ও ভিডিপির ৬০ লাখ সদস্য দেশের নিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।তারেক রহমান বলেন, শিল্প-কারখানা, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম প্রশংসার দাবিদার। বৃক্ষরোপণ, দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রমেও এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।শেষে তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত আনসার-ভিডিপির সদস্যদের হাত ধরেই দেশের প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।আরও পড়ুন , ভূমি ভবনের ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত