প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
ভূমি ভবনের ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ দিগন্ত: ||
ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনের পর রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে প্রাণোচ্ছল সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কেন্দ্রটি পরিদর্শনে যান তিনি। ডে-কেয়ার সেন্টারে প্রবেশের পর প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে মিশে যান। ছোট্ট শিশুরা তাকে ঘিরে আনন্দে মেতে ওঠে। কেউ করমর্দন করে, কেউ খেলনা দেখায়, আবার কেউ নিজেদের আঁকা ছবি উপহার দেয়। প্রধানমন্ত্রীও শিশুদের সঙ্গে হাসি-আড্ডায় অংশ নেন এবং তাদের উৎসাহ দেন।আরও পড়ুন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তা ফের আইন মন্ত্রণালয়েপরিদর্শনের সময় শিশুদের নিয়ে কেক কাটেন সরকারপ্রধান। শিশুদের হাতে নিজে চকলেট, টফি, ললিপপ ও গিফট ব্যাগ তুলে দেন। এ সময় তিনি শিশুদের উদ্দেশে বলেন, “আজ তোমাদের সবার জন্মদিন, আসো আমরা একসাথে কেক কাটি।” শিশুদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তে পুরো পরিবেশ করতালিতে মুখর হয়ে ওঠে। একপর্যায়ে এক শিশু প্রধানমন্ত্রীকে কেক খাইয়ে দেয়। শিশুরাও আনন্দের সঙ্গে ‘হ্যাপি বার্থডে’ গান গায়।আরও পড়ুন, ঈদে হাসপাতাল বন্ধ নয়, ১৮ জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরেরডে-কেয়ার সেন্টারের কর্মকর্তা মাহিয়া তাসনুভ তামান্না শিশুদের পরিচর্যা ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিশুদের খাবার ও মানসিক বিকাশের বিষয়ে খোঁজ নেন এবং যথাযথ যত্ন নিশ্চিত করার নির্দেশনা দেন।আরও পড়ুন, দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যুমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, সারা দেশে বর্তমানে ২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। চার থেকে ছয় বছর বয়সী শিশুরা এসব কেন্দ্রে প্রায় সাড়ে ১০ ঘণ্টা সেবা পায়। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। শিশুরাও সালাম ও হাত নেড়ে তাকে বিদায় জানায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত