প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধারে এলাকা জুড়ে চাঞ্চল্য
এম মিজানুর রহমান, , ব্যুরো প্রধান চট্টগ্রাম: ||
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম।আরও পড়ুন, মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনপুলিশ জানায়, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। সোমবার রাতে তিনি কার্যালয়ের ডরমিটরিতে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে তার সাড়া না পেয়ে সহকর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন, মহেশপুরে ধান-চাল ক্রয়ের উদ্বোধনখুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”আরও পড়ুন, মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যুএদিকে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকেই হাইকমিশন কার্যালয়ের সামনে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত