প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
ঈদে হাসপাতাল বন্ধ নয়, ১৮ জরুরি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের
সংবাদ দিগন্ত ||
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৮ দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের দীর্ঘ ছুটিতে যাতে রোগীরা চিকিৎসা সংকটে না পড়েন, সেজন্য জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাব ও অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি বিভাগে অতিরিক্ত চিকিৎসক মোতায়েন করে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে লেবার রুম, জরুরি অপারেশন থিয়েটার, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সেবাও চালু রাখতে বলা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি দেওয়া গেলেও জরুরি চিকিৎসা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। বিভাগীয় হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব ও এক্স-রে সেবা চালু রাখার পাশাপাশি উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরো পড়ুন , দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যুঅনকল সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ করে শিশু ওয়ার্ড এবং হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখার ওপর জোর দেওয়া হয়েছে। ঈদের ছুটির আগেই পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, কেমিক্যাল রিএজেন্ট ও সার্জিক্যাল সরঞ্জাম মজুদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা, হাসপাতালের নিরাপত্তা জোরদার, অগ্নিনির্বাপণ সতর্কতা এবং পশুর হাটসংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতির কথা বলা হয়েছে।বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও জরুরি ও প্রসূতি বিভাগ খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অপ্রয়োজনীয় রোগী রেফার না করে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।সব মিলিয়ে, ঈদের ছুটিতেও দেশের স্বাস্থ্যসেবা সচল রাখতে কঠোর প্রস্তুতির বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত