প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
এবারের ঈদে বুবলী
সংবাদ দিগন্ত ||
ঈদুল আজহা সামনে রেখে ঢাকাই চলচ্চিত্রে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে একাধিক সিনেমা। এর মধ্যে আলোচনায় রয়েছে অভিনেত্রী শবনম বুবলী অভিনীত নতুন সিনেমা ‘পিনিক’।গত ঈদে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ান বুবলী। তবে এরপর নতুন কোনো সিনেমার শুটিংয়ে তাকে দেখা যায়নি। পাশাপাশি ব্র্যান্ড ফটোশুট ও প্রমোশনাল কার্যক্রম ছাড়া দীর্ঘ সময় তিনি ছিলেন আড়ালে।এরই মধ্যে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।তবে নিশ্চিত হওয়া গেছে, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘পিনিক’।আরও পড়ুন , শ্বশুরবাড়ি অনেক পাকিস্তানি ড্রেস পাই: ফারিণছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এটি একটি রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপড়েনের গল্প, যেখানে বুবলী প্রথমবারের মতো একটি নেগেটিভ বা ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবেন।সিনেমা সংশ্লিষ্টদের মতে, এটি তার ক্যারিয়ারের অন্যতম সাহসী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।অভিনেত্রী নিজেও জানিয়েছেন, গল্পটি ভিন্নধর্মী এবং তার চরিত্রটি চ্যালেঞ্জিং। তিনি আশা করছেন, ঈদে দর্শকরা একটি নতুন ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা পাবেন।সব মিলিয়ে ঈদে ‘পিনিক’ ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ও দর্শক আগ্রহ।সিনেমাটির শুটিং আগেই শেষ হলেও একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যায়। এবার ঈদেই এটি দর্শকদের সামনে আসছে।আরও পড়ুন , বিতর্কে কিয়ারা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত