প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
সিলেট টেস্টে বাংলাদেশের দাপট, ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধসে পাকিস্তানের টপ অর্ডার
সংবাদ দিগন্ত ||
সিলেট টেস্টে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের শৃঙ্খলাবদ্ধ আক্রমণে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে সফরকারীরা।ইনিংসের ১১তম ওভারে গতি ও নিখুঁত লাইন–লেংথে আঘাত হানেন নাহিদ রানা। তার বলে গালিতে দারুণ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ৬ রানে সাজঘরে ফেরেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ ফজল।এরপর স্পিন আক্রমণে আরও বড় ধাক্কা দেন মিরাজ নিজেই।আরও পড়ুন , মেসির জাদুতে আবারও জয় ইন্টার মায়ামি, বিশ্বকাপের আগে ফর্মে উড়ছেন আর্জেন্টাইন তারকা ১৬তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন আরেক ওপেনার আজান আওয়াইস। ২১ রান করে ফেরার আগে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি—তৃতীয় আম্পায়ারও মাঠের সিদ্ধান্ত বহাল রাখেন।দুই ওপেনারের বিদায়ের পর চাপ আরও বেড়ে যায় পাকিস্তানের উপর। ক্রিজে এখন অবস্থান করছেন তারকা ব্যাটার বাবর আজম। অন্য প্রান্তে অধিনায়ক শান মাসুদ ১১ রানে অপরাজিত আছেন।বাংলাদেশের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন ও টাইট ফিল্ডিংয়ে ম্যাচে দাপট তৈরি করেছে। এখন দেখার বিষয়, পাকিস্তান এই চাপ সামলে বড় লক্ষ্যের পথে কতটা এগোতে পারে।আরও পড়ুন , ইনজুরির ধাক্কায় বিশ্বকাপ মিস করছেন ডি লিট, অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত