প্রিন্ট এর তারিখ : ০৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় পাঁচবিবিতে রিয়া মুনি নামে এক শিশু মৃত্যুশয্যায়
মোঃ মাসুম রেজা , জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি ||
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ২ নং ধরঞ্জী ইউনিয়নের পারইল গ্রামের ইসমাইল হোসেনের ৩ বছর বয়সী কন্যা রিয়া মুনি কিডনি ও লিভারের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুশয্যায় দিন কাটাচ্ছে।পরিবার সূত্রে জানা যায়, প্রথমে শিশুটির চোখ ফুলে যাওয়ায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার কিডনির সমস্যা ধরা পড়ে। কিছুদিন চিকিৎসার পর অবস্থার সামান্য উন্নতি হলেওআরও পড়ুন , গভীর রাতে সিধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রীও আহত বর্তমানে নতুন করে লিভারের জটিলতা দেখা দিয়েছে। এতে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশেই তার চিকিৎসা সম্ভব। তবে চিকিৎসা ব্যয় বহনের জন্য প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন শিশুটির পরিবার।মানবতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহযোগিতাও বাঁচাতে পারে নিষ্পাপ এই শিশুটির জীবন।আরও পড়ুন , ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত