প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
প্রবাসীদের জন্য নতুন কার্ড চালুর ঘোষণা : কী থাকছে নতুন এই সরকারি উদ্যোগে
সংবাদ দিগন্ত ||
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সরকার—চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। সরকার জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যেই প্রবাসীদের হাতে পৌঁছাতে পারে এই ডিজিটাল কার্ড।সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রবাসীকল্যাণমন্ত্রী জানিয়েছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতেই এই কার্ড চালু করা হচ্ছে।প্রবাসী বাংলাদেশিদের জন্য আগে থেকেই বিএমইটি কার্ড চালু থাকলেও নতুন এই কার্ডে যুক্ত হচ্ছে আরও আধুনিক আর্থিক ও ডিজিটাল সুবিধা।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কার্ডে থাকবে ব্যাংকিং সিস্টেম, ডুয়েল কারেন্সি সুবিধা এবং QR কোডভিত্তিক ডিজিটাল পরিচয়। অর্থাৎ, প্রবাসীরা একসঙ্গে বিদেশি মুদ্রা ও বাংলাদেশি টাকায় লেনদেন করতে পারবেন।আরও পড়ুন , দেশজুড়ে গরমের তীব্রতা, ১৩ জেলায় চলছে তাপপ্রবাহএছাড়া অনলাইন পেমেন্ট, রেমিট্যান্স সুবিধা এবং পরিবারের খরচ নিয়ন্ত্রণের মতো ফিচারও যুক্ত থাকবে বলে জানা গেছে।প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই কার্ড ব্যবহার করে প্রবাসীরা চাইলে তাদের পরিবারকে অনলাইনেই পণ্য কিনে দিতে পারবেন। এমনকি বিমানবন্দরে সেবা ও হয়রানি কমানোর লক্ষ্যও রয়েছে এই উদ্যোগে।তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগের বিএমইটি কার্ড প্রত্যাশিত সুবিধা দিতে পারেনি। তাই নতুন এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।সরকারের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির একটি বড় অংশ এই নতুন কার্ডের আওতায় আসতে পারেন।প্রথম ধাপে যাদের বিএমইটি কার্ড আছে, তাদেরই প্রবাসী কার্ড দেওয়া হবে। পরে অনলাইনে নতুন নিবন্ধনের সুযোগ থাকবে।আরও পড়ুন , কওমি মাদ্রাসার চামড়া বর্জনের ঘোষণা, কুরবানির ঈদে বড় সংকটের শঙ্কা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত