প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
বাসন থানার বিশেষ অভিযানে মাদক, অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামী গ্রেফতার
মোঃ ফরিদ হোসেন , গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরের বাসন থানা পুলিশ ১৬/০৫/২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, দেশীয় অস্ত্র ও অপহরণ মামলার এজাহারভুক্ত মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক হাসান (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত শাহ আলমের ছেলে। তার স্থায়ী ঠিকানা গাজীপুর জেলার বাসন থানার ইটাহাটা (মধ্যপাড়া) গ্রামে।এছাড়া ১০ পিস ইয়াবাসহ মাদক মামলার অপর এজাহারনামীয় আসামী মোঃ রাশেদ মিয়া (৪১) কে গ্রেফতার করা হয়েছে। তিনি আঃ রাজ্জাক মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুরের চান্দনা মধ্যপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।আরও পড়ুন , গঙ্গাচড়ায় পৃথক দুই স্থানে দুই যুবকের আত্মহত্যা তার স্থায়ী বাড়ি বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মুড়াগাছা গ্রামে।বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র মামলার এজাহারভুক্ত কুখ্যাত ছিনতাইকারী মোঃ মোবারক (২৪) কেও গ্রেফতার করা হয়। তিনি আঃ মজিদের ছেলে। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার পাগলা থানার কাওরাইদ (ডুবাইল) এলাকায় এবং বর্তমানে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় বসবাস করতেন।অপহরণ মামলার এজাহারনামীয় দুর্ধর্ষ অপহরণকারী রিপন (২৮) ও মোঃ হৃদয় (২৫) নামের দুই আসামীকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের উভয়ের বাড়ি গাজীপুর জেলার বাসন থানার বারবৈকা পালেরপাড়া এলাকায়।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।আরও পড়ুন ,অটোরিকশা ছিনতাইয়ের পর চালক হত্যা, আটক চারজন
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত