প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
দেশজুড়ে বাড়বে গরম দাপট
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে গরমের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি হতে পারে।একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আরও পড়ুন , নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিট শক্তিশালী করার দাবিআবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং পশ্চিমবঙ্গসংলগ্ন আরেকটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, ৭০ মিলিমিটার।বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীবন্দর ও নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।আরও পড়ুন ,ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা ,২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত