প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
এনসিপি চট্টগ্রাম কমিটিতে অসন্তোষ, গণপদত্যাগের হুঁশিয়ারি
সংবাদ দিগন্ত ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে ১৬৯ সদস্যবিশিষ্ট এই কমিটি দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। তবে ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের একাংশের নেতাকর্মীরা।আরও পড়ুন , স্থানীয় সরকার নির্বাচনেও বড় জয়ের লক্ষ্য বিএনপিরতারা নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসানজানি অভিযোগ করেন, আর্থিক লেনদেনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করবে।অন্যদিকে আরেক নেতা আরফাত আহমেদ রনি অভিযোগ করেন, দলের শুরু থেকে সক্রিয় থাকলেও অনেক ত্যাগী নেতাকে কমিটিতে রাখা হয়নি। তার দাবি, নতুন কমিটির একটি বড় অংশ বাইরের জেলা থেকে আনা হয়েছে।আরও পড়ুন , আওয়ামী লীগ আমলে বৈদেশিক ঋণ বেড়েছে ৮ হাজার কোটি ডলার
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত