প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
সংবাদ দিগন্ত ||
২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন।বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।আরও পড়ুন , ইনুর বিরুদ্ধে আট অভিযোগ, যেকোনো দিন রায়তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষা চলবে ফেব্রুয়ারি পর্যন্ত এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।এর আগে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার প্রস্তাব থাকলেও সংশ্লিষ্টদের আপত্তির কারণে তা পরিবর্তন করা হয় বলে জানান মন্ত্রী।শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষার্থীদের প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে নতুন এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন , ভর্তি খরচে সহায়তা পাবে অসচ্ছল শিক্ষার্থীরা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত