প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সংবাদ দিগন্ত ||
দেশের ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং দীর্ঘ ২৫ বছরেও যেসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়নি—সেসব স্কুলের বিস্তারিত তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে তথ্য পাঠাতে বলা হয়েছে।আরও পড়ুন , ঘরমুখো মানুষের চাপ, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি সকাল ৮টা থেকেনির্দেশনায় বলা হয়েছে, যেসব বিদ্যালয় ভবন অতি পুরোনো, ফাটলযুক্ত, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অথবা যেগুলোর প্লাস্টার খসে রড বেরিয়ে গেছে—সেসব ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে হবে।এছাড়া কমিটি কর্তৃক অকেজো ঘোষিত ভবন এবং টিনশেড বা অস্থায়ী কক্ষেও পরিচালিত বিদ্যালয়গুলোকে নতুন ভবন নির্মাণের জন্য অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ মের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী সফট কপি ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে পাঠাতে হবে।চিঠির অনুলিপি বিভাগীয় উপপরিচালক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।আরও পড়ুন , ২০২৬ সালে নতুন বেতন কাঠামো প্রশাসনে নবম পে স্কেল নিয়ে তৎপরতা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত