প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে স্পিকারের কার্যালয়ে ডাকসু ভিপি
সংবাদ দিগন্ত: ||
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার রাতে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল ভিপি সাদিক কায়েমের বিয়ের আমন্ত্রণপত্র ব্যক্তিগতভাবে স্পিকারের হাতে তুলে দেওয়া।আরও পড়ুন, ভোরে মিরপুর-১ কাঁচাবাজার পরিদর্শনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানপরে একই রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে স্পিকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিয়ের আমন্ত্রণ গ্রহণ করেন এবং সাদিক কায়েমের নতুন জীবনের জন্য শুভকামনা জানান।আরও পড়ুন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস অনেকটা সুস্থ, ঈদের আগেই দেশে ফেরার আশাএসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তার ভবিষ্যৎ দাম্পত্য জীবনের সুখ, সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করেন। আরও পড়ুন, মগবাজারে জামায়াতের নারী নেত্রীদের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধি ডা. সীমা মালিকের বৈঠকরাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন মহলে এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত