প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
কচুয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাকিব হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই কিশোর গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
চাঁদপুরের কচুয়ায় আলোচিত ‘ক্লুলেস’ হত্যা মামলায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাকিব হাসান–এর রহস্য উদঘাটন করেছে পুলিশ।মামলায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজের প্রায় দুই মাস পর তার মাথার খুলি ও শরীরের হাড় উদ্ধার হয়।কচুয়া থানার ওসি জানান, শাকিব গত বছরের ৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।দীর্ঘ অনুসন্ধানের পর ২৪ নভেম্বর একটি ডোবা থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় যে সেটি শাকিব হাসানেরই মরদেহ।আরও পড়ুন , হাইকোর্টের দেওয়া জামিন বহাল, ব্যারিস্টার সুমনকে স্বস্তি আপিল বিভাগেপরে নিহতের বাবা বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।তদন্তে পুলিশ দুই কিশোর—আরমান গাজী (১৭) ও মেহেদী হাসান গাজী (১৭)—কে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে জানায়, শাকিবকে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয় এবং পরে মরদেহ গুম করতে টুকরো করে পানিতে ফেলে দেওয়া হয়।আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং পরে জেল হাজতে পাঠানো হয়।পুলিশ বলছে, ঘটনার পেছনে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুম করার ভয়াবহ কৌশল ব্যবহার করা হয়েছিল।আরও পড়ুন , ক্ষতিকর রঙ ও নোংরা পরিবেশে খাবার, মাগুরায় দুই বিরিয়ানি দোকানে অভিযান
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত