প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
যুদ্ধ, সংকট ও অনিশ্চয়তার শহর তেহরান: একই রাস্তায় দুই ভিন্ন বাস্তবতা
সংবাদ দিগন্ত: ||
ইরানের রাজধানী তেহরান। একদিকে অর্থনৈতিক সংকট, যুদ্ধের ক্ষত আর অনিশ্চয়তায় ক্লান্ত সাধারণ মানুষ—অন্যদিকে দেশাত্মবোধক স্লোগানে মুখর সরকারপন্থি সমাবেশ। একই শহরের একই সড়কে এখন যেন পাশাপাশি হাঁটছে দুই ভিন্ন বাস্তবতা। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের এমন চিত্র। সন্ধ্যার ব্যস্ত সড়কে রাস্তার পাশে বসে থাকা এক হকার আক্ষেপ করে বলেন, “দেখুন, এটাই এখন আমাদের জীবন।” পাশ দিয়ে মানুষ হাঁটছে, কিন্তু ক্রেতা নেই বললেই চলে।আরও পড়ুন, তামিলনাড়ু বিধানসভায় অর্ধেকের বেশি বিজয়ী বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলাঅথচ রাস্তার অপর পাশে দেখা যায় ভিন্ন দৃশ্য। সেখানে লাউডস্পিকারে বাজছে দেশাত্মবোধক গান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগানে মুখর জনতা। তাদের দাবি—জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য এই কষ্ট সাময়িক। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত এবং পরবর্তী উত্তেজনা ইরানের অর্থনীতি ও জনজীবনে বড় ধাক্কা দিয়েছে। শিল্পকারখানা ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রভাবে বেড়েছে খাদ্য ও ওষুধের দাম। একই সঙ্গে বাড়ছে বেকারত্ব ও ব্যবসায়িক অনিশ্চয়তা।আরও পড়ুন, নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভতেহরানের এক ভাষা শিক্ষক নাফিসেহ বলেন, আগে মানুষ শুধু মূল্যস্ফীতি আর অর্থনৈতিক চাপ নিয়ে চিন্তা করত। এখন সেই উদ্বেগের সঙ্গে যোগ হয়েছে সরাসরি যুদ্ধ আর দীর্ঘমেয়াদি অস্থিরতার ভয়। যুদ্ধবিরতি বা সাময়িক শান্তির পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখনো ধুঁকছে দীর্ঘ ইন্টারনেট ব্ল্যাকআউট ও অর্থনৈতিক ক্ষতির কারণে।আরও পড়ুন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতাকারী দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারিতবুও থেমে নেই তেহরান। উত্তর তেহরানের শপিং মল, রেস্তোরাঁ ও বাজারগুলোতে এখনও মানুষের উপস্থিতি দেখা যায়। যদিও বিক্রি আগের তুলনায় অনেক কম। এক উদ্যোক্তার ভাষায়, “উদ্বেগ কোনো সমাধান নয়। আমাদের কাজ চালিয়ে যেতেই হবে।” সংকট, প্রতিরোধ আর অনিশ্চয়তার এই দ্বৈত বাস্তবতাই এখন তেহরানের প্রতিদিনের জীবনচিত্র।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত