প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
তামিলনাড়ু বিধানসভায় অর্ধেকের বেশি বিজয়ী বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা
সংবাদ দিগন্ত: ||
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া ৫৪ শতাংশ বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। নির্বাচিত ২৩৪ জনের মধ্যে ১২৬ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং তামিলনাড়ু ইলেকশন ওয়াচের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।আরও পড়ুন, রাশিয়া-ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি, বন্দি বিনিময়ের ঘোষণাগত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়া ২৩৪ প্রার্থীর মধ্যে ২৩৩ জনের হলফনামা বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়। খালি টিভিকে দলের বিধায়ক টি অরুণকুমারের হলফনামা অস্পষ্ট হওয়ায় সেটি বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়নি। গবেষণায় বলা হয়েছে, নির্বাচিত ৫৬ জন বিধায়ক বা প্রায় ২৪ শতাংশের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। গুরুতর অপরাধ বলতে এমন অপরাধ বোঝানো হয়েছে, যেগুলোর সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর বা তার বেশি এবং যা সাধারণত জামিন অযোগ্য।আরও পড়ুন, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা, নিহত ৪০; পাল্টা আঘাতে জড়াল হিজবুল্লাহএই তালিকায় হামলা, হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণ, নারীর বিরুদ্ধে সহিংসতা, দুর্নীতি এবং জনপ্রতিনিধিত্ব আইনে বর্ণিত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, একজন বিজয়ী বিধায়কের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এছাড়া ছয়জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা রয়েছে। নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হয়েছেন অন্তত দুইজন বিজয়ী প্রার্থী। দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নবাগত দল তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) ১০৮টি আসনের মধ্যে ৪১ জন বিজয়ী বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা দলটির মোট বিজয়ী প্রার্থীর ৩৮ শতাংশ।আরও পড়ুন, ইসরাইলে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, যুদ্ধনীতি নিয়ে ক্ষোভএ ছাড়া দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) ৩৭ জন বিজয়ী বিধায়ক, অর্থাৎ ৬৩ শতাংশ এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ৩৩ জন বিধায়কের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে, যা দলটির বিজয়ী প্রার্থীদের প্রায় ৭০ শতাংশ। গবেষণাটি তামিলনাড়ুর রাজনীতিতে অপরাধমূলক মামলায় অভিযুক্ত প্রার্থীদের অংশগ্রহণ ও নির্বাচিত হওয়ার প্রবণতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত