প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
৫৮ দিনের নিষেধাজ্ঞায় সমুদ্রে কঠোর নজরদারি অভিযানেকারাদণ্ড ৯ জেলের
সংবাদ দিগন্ত ||
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় দেশজুড়ে ব্যাপক অভিযান চালানো হয়েছে। অভিযানে এখন পর্যন্ত জব্দ করা হয়েছে ৯৬৩ মেট্রিক টনের বেশি মাছ এবং প্রায় ৯৩ লাখ মিটার জাল।রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত চলবে। এ সময়ে দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে।১৫ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত সারাদেশে ১ হাজার ৬৩৬টি অভিযান এবং ২৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আরও পড়ুন ,রাজারবাগে বর্ণিল প্যারেড, পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানএছাড়া ১ হাজার ২০৪টি অবতরণ কেন্দ্র, ৪ হাজার ৩৪৭টি মাছঘাট, ৮ হাজার ১৩৯টি আড়ত এবং প্রায় ৮ হাজার বাজার পরিদর্শন করা হয়েছে।অভিযানে এ পর্যন্ত ৯৬৩ দশমিক ৪৪২ মেট্রিক টন মাছ এবং ৯২ দশমিক ৮০১ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।একই সঙ্গে ৬টি মামলা দায়ের, ৯ লাখ ৪২ হাজার টাকার বেশি জরিমানা আদায় এবং ৯ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।জব্দকৃত মাছ ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে সরকার প্রায় ১৮ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে জেলে ও যান্ত্রিক নৌযানের সংখ্যা বেশি হওয়ায় এসব এলাকায় অভিযানও বেশি পরিচালিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত