প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
রাষ্ট্র কাঠামোর সংস্কারে কোনো আপস নয়: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
সংবাদ দিগন্ত ||
রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার রাতে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, এনসিপির আন্দোলন শুধুমাত্র একটি সরকারের পতনের জন্য ছিল না, বরং ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তনই ছিল মূল লক্ষ্য।তিনি আরও বলেন, উন্নত বিশ্বের মতো স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা গেলে পানি,আরও পড়ুন , স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠে এনসিপি, ঘোষণা হচ্ছে ১০০ প্রার্থীর নামবর্জ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সেবায় সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।এনসিপি মুখপাত্র দাবি করেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ঢাকা শহরের দুই সিটি করপোরেশনও বড় ধরনের আর্থিক সক্ষমতা অর্জন করতে পারে। ফলে নাগরিকদের কাছ থেকে ময়লা ব্যবস্থাপনার আলাদা বিল নেয়ার প্রয়োজন নাও হতে পারে।এছাড়া তিনি ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সুযোগ পেলে পানি ও বিদ্যুৎ বিল বিনামূল্যে দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হতে পারে।রাজনৈতিক কর্মশালায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত