প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা, নিহত ৪০; পাল্টা আঘাতে জড়াল হিজবুল্লাহ
সংবাদ দিগন্ত ||
যুদ্ধবিরতির মধ্যেও ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছে।স্থানীয় সময় শনিবার (৯ মে) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। হামলার পর এলাকাটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ।অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ২০টিরও বেশি হামলা চালিয়েছে। রকেট, কামান ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহর লক্ষ্যবস্তু করা হয়।আরও পড়ুন , রাশিয়া-ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি, বন্দি বিনিময়ের ঘোষণাইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলায় তাদের অন্তত তিনজন সেনা আহত হয়েছে।দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় সীমান্ত এলাকায় নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।এর মধ্যেই কূটনৈতিক উদ্যোগ হিসেবে আগামী ১৪ ও ১৫ মে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আলোচনার আগে এমন হামলা শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত