প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমানের
সংবাদ দিগন্ত ||
পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের প্রতি কঠোর ও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সাধ্য ও সামর্থ্য পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের প্রতি কঠোর ও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সাধ্য ও সামর্থ্য দিয়ে দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।রোববার সকালে আয়োজিত বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই আয়োজন শুধু শৃঙ্খলার প্রদর্শনী নয়, বরং পুলিশ সদস্যদের দায়িত্ববোধ, আত্মমর্যাদা এবং পেশাদারিত্বের প্রতিচ্ছবি।তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গঠিত বর্তমান সরকারের কাছে জনগণের প্রধান প্রত্যাশা হলো শান্তি ও নিরাপত্তা। আর সেই নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব পুলিশের ওপরই নির্ভরশীল।আরও পড়ুন , নজিরবিহীন সিদ্ধান্ত: পুলিশ পদক ঘোষণা স্থগিতপ্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ বাহিনীকে উদ্দেশ করে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যা সরকারের প্রধান প্রত্যাশা।তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে পুলিশের পেশাদারিত্বের সক্ষমতা প্রমাণিত হয়েছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে।নারী পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শুধু বিদেশেই নয়, দেশের ভেতরেও পুলিশের মানবিক আচরণ জনগণের আস্থা বাড়াবে।‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবারের পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে ১০ থেকে ১৩ মে পর্যন্ত।আরও পড়ুন , টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, আরও ৫ দিন ঝরতে পারে বৃষ্টি
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত