প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
শ্রমিকদের বিক্ষোভে কয়েক ঘণ্টা বন্ধ ইপিজেডের কার্যক্রম
সংবাদ দিগন্ত ||
পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পাবনার ঈশ্বরদী ইপিজেড-এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।এতে কয়েক ঘণ্টার জন্য ইপিজেডে প্রবেশ ও পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রধান ফটকের বাইরে অবস্থান নেন কয়েক হাজার শ্রমিক।শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি যাতায়াত ভাড়া হঠাৎ বাড়িয়ে দেওয়ায় তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। আর ও পড়ুন , কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ ৫ খুন: জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ভাড়া পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সকাল থেকেই তারা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিরা। শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এ বি এম শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা ফটকের তালা খুলে দিলে উৎপাদন কার্যক্রম আবারও সচল হয়।আরও পড়ুন , মাদারীপুরে পৌঁছাল বৃষ্টির মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত