প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে এসে হামলা চালায় দুর্বৃত্তরা
সংবাদ দিগন্ত ||
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে জলমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন যুবক এসে অতর্কিতভাবে আজিজুলের ওপর হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন , ফরিদপুরে অটোরিকশা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতনিহত আজিজুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।আজিজুল ইসলাম এর গলায় ও পিঠে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের ধারণা, পূর্ব শত্রুতা বা অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে অন্য স্থান থেকে তুলে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিজুলের বিরুদ্ধে একাধিক থানায় মামলা ছিল।পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
আরও পড়ুন ,রাতের আঁধারে মরিচক্ষেত তছনছ, পথে বসার শঙ্কায় কৃষক
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত