প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
রাজধানীতে ছিনতাইকারীর হামলায় রক্তাক্ত রিকশাচালক
সংবাদ দিগন্ত ||
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক শফিকুল ইসলাম (২৬)। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রিজের ঢাল সংলগ্ন বালুর মাঠ এলাকায়।ভুক্তভোগীর পরিবার জানায়, ওই সময় ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার হাত ও পায়ে গভীর জখম হয় এবং তিনি রাস্তায় পড়ে যান।আরও পড়ুন , অপরাধ দমনে তেজগাঁও বিভাগের অভিযান, গ্রেফতার ৬৮ জন ঘটনাটি জানান শফিকুল ইসলামের ছেলে রায়হান। তিনি বলেন, হামলাকারীরা চেষ্টা করলেও তার বাবার কাছ থেকে কিছুই নিতে পারেনি।স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে তাকে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিকশাচালকের চিকিৎসা চলছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ ঘটনায় কামরাঙ্গীরচর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।আরও পড়ুন ,রাজস্ব আদায়ে শনিবারও খোলা থাকবে ডিএসসিসির অফিস
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত