প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
রাজনৈতিক ট্যাগিংয়ের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
সংবাদ দিগন্ত ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মতের অমিল হলেই এখন মানুষকে নানা ট্যাগ দিয়ে আক্রমণ করা হচ্ছে।তাসনিম জারা বলেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় একটি সহিংস স্লোগানের বিরোধিতা করায় তাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ বলে অপপ্রচার চালানো হয়েছিল।আররও পড়ুন , গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে : রিজভীতিনি দাবি করেন, বর্তমানেও একই ধরনের রাজনৈতিক ট্যাগিং চলছে। কাউকে ‘শাহবাগী’, ‘বাম’, ‘ইসলামবিদ্বেষী’ কিংবা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত করে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হচ্ছে।সম্প্রতি ইমিকে নিয়ে একটি পোস্ট শেয়ার করার পর থেকেই তার বিরুদ্ধে সমালোচনা ও অপপ্রচার বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।তাসনিম জারা বলেন, সভ্য সমাজে কাউকে জবাই করার ডাক দেওয়া যায় না, বিনা বিচারে আটক রাখা যায় না এবং ভিন্নমতকে দেশদ্রোহ হিসেবে উপস্থাপন করাও গ্রহণযোগ্য নয়।আরও পড়ুন , চট্টগ্রামে এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত