প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
ঈদুল আজহায় স্কুল-কলেজে ১৬ দিন ও মাদ্রাসায় ২১ দিনের ছুটি নির্ধারণ
সংবাদ দিগন্ত: ||
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির সময়সূচি অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা কয়েকদিন ঈদের ছুটি উপভোগ করবেন।আরও পড়ুন, ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীর ফল নিয়ে উদ্বেগতবে বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সকল সরকারি কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত।আরও পড়ুন, ১২৪ হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি হাজি, মৃত্যু ১০ জনসাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৬ দিনের টানা ছুটি মিলবে। কলেজ পর্যায়ে মূল ছুটি ১২ দিন হলেও সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে তা ১৬ দিনে পৌঁছাবে। আরও পড়ুন, ঈদুল আজহা ঘিরে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুঅন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সেখানে শিক্ষার্থীরা টানা ২১ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করবে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে এক ধরনের দীর্ঘ ছুটির পরিবেশ তৈরি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত