প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
বিতর্কিত গানের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি
সংবাদ দিগন্ত: ||
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বিতর্কিত একটি গানের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।ভারতের দিল্লিতে জাতীয় নারী কমিশন-এর সামনে হাজির হয়ে তিনি বলেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে ঘটনার দায় তিনি স্বীকার করছেন এবং দুঃখ প্রকাশ করছেন।আরও পড়ুন, নেটফ্লিক্সে আসছে সাইফ আলি খানের ‘কর্তব্য’বিতর্কের সূত্রপাত হয় সিনেমা কেডি: দ্য ডেভিল-এর গান “সরকে চুনর তেরী সরকে” প্রকাশের পর। গানটি মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সমালোচকদের অভিযোগ, গানটির দৃশ্যায়ন ও কিছু নৃত্যভঙ্গি অশালীন এবং নারীদের প্রতি নেতিবাচক উপস্থাপনা তৈরি করেছে।আরও পড়ুন, আবারও বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরাএই বিতর্ক দ্রুতই আইনি পর্যায়ে পৌঁছায়। পরে জাতীয় নারী কমিশন নোরা ফাতেহি এবং অভিনেতা সঞ্জয় দত্ত-কে তলব করে। কমিশনের সামনে হাজির হয়ে নোরা শুধু ক্ষমা চাননি, বরং সামাজিক দায়িত্বের অংশ হিসেবে অনাথ মেয়েদের শিক্ষার খরচ বহনের ঘোষণাও দেন।আরও পড়ুন, কন্যাসন্তানের মা প্রিয়াঙ্কা, ফের আলোচনায় শাহরুখতিনি জানান, ভবিষ্যতে সমাজের জন্য ইতিবাচক কিছু করার দিকেই তিনি মনোযোগ দিতে চান। এর আগে একই ঘটনায় সঞ্জয় দত্তও কমিশনে হাজির হন। তার পক্ষ থেকে বলা হয়, গানের পূর্ণ অর্থ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে শিল্পীর দায়িত্ব, কনটেন্টের সীমা এবং সামাজিক সংবেদনশীলতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত