প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
পাঁচবিবিতে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মাসুম রেজা, , জয়পুরহাট, পাঁচবিবি প্রতিনিধি: ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন, ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিতবৃহস্পতিবার (০৭ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। উপজেলা প্রশাসন, পাঁচবিবি, জয়পুরহাট এর আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।আরও পড়ুন, পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা মামলার আসামী আনারুল র্যাবের হাতে গ্রেফতারসভায় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোঃ সুজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবু সুফিবাদ মুক্তার।আরও পড়ুন, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নরসিংদী, একই দিনে তিন উপজেলার তিনজনের মরদেহ উদ্ধারএছাড়াও পাঁচবিবি মডেল প্রেস ক্লাব, পৌর প্রেস ক্লাব ও পাঁচবিবি প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত