প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মোঃ মাহফুজুর রহমান, , ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি: ||
দ্বায়িত্ব শীলদের দৈনিক দেশ রুপান্তর ৭ পেরিয়ে ৮ বছরে পদার্পণ করায় ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।আরও পড়ুন, কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, এলাকায় শোকদেশ রূপান্তরের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর প্রশাষক জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন, কৃষি কর্মকর্তা আব্দুল মমিন।আরও পড়ুন, হত্যা-ধর্ষণসহ একাধিক মামলার আসামি ফয়সাল আটকঅনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেশ রূপান্তরের উত্তোরোত্তর সাফল্য কামনা করে বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে পত্রিকাটি যেভাবে সত্যের পথে অবিচল রয়েছে তা প্রশংসার দাবি রাখে। আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক সমকোণ সম্পাদক আব্দুল মান্নান টিপু, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহম্মেদ, আজকের পত্রিকার প্রতিনিধি মাহাবুবুল হক দুদু ও দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু। আরও পড়ুন, ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীর ফল নিয়ে উদ্বেগএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদী সম্পাদক সেলিম সরদার, বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু, ওয়াহেদ আলী সেন্টু, খালেদ মাহমুদ সুজন, মাহফুজুর রহমান,হাসান ইসলাম, ফজলে রাব্বি মানিক, জিল্লুর রহমান জীবন, আসাদুজ্জামান শিহাব, সবুজ হোসেন, রাসেল আলী, রাসেল হোসেনসহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত