প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
জিয়ার খাল খনন ছিল এক বিপ্লব, তারেক রহমানের নেতৃত্বে ফের শুরু: পানিসম্পদমন্ত্রী এ্যানি
সংবাদ দিগন্ত ||
মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শুধু উন্নয়ন প্রকল্প ছিল না, এটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব। তিনি বলেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সেই কার্যক্রম নতুন উদ্যমে আবারও শুরু হয়েছে।বৃহস্পতিবার সকালে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে শিল্পকারখানার বর্জ্য দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত দূষণ রোধে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।আরও পড়ুন , নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রামন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ছে। একই সঙ্গে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এবং গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে।তিনি আরও জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারাদেশে খাল পুনঃখনন ও নদী রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানা ওসি মো. হাসান আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত