প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
ঢাকার মেট্রোরেলে আসছে বড় পরিবর্তন, রাত ১১টা পর্যন্ত চলতে পারে ট্রেন
সংবাদ দিগন্ত ||
রাজধানীবাসীর জন্য সুখবর। ঢাকার মেট্রোরেলের সেবার সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, রাতে অতিরিক্ত ৪০ থেকে ৫০ মিনিট মেট্রোরেল চলাচল করতে পারে। এ লক্ষ্যে ইতোমধ্যে পরীক্ষামূলক কার্যক্রমও শুরু হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল জানিয়েছে, পরীক্ষা সফল হলে মে মাসের শেষ সপ্তাহ কিংবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি চালু হতে পারে।বর্তমানে মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। নতুন পরিকল্পনায় সেটি রাত ১১টা পর্যন্ত বাড়ানো হতে পারে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলমুখী শেষ ট্রেন রাত সাড়ে ৯টার পরিবর্তে ছাড়তে পারে রাত ১০টা ১০ মিনিটে।আরও পড়ুন , ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরাকর্তৃপক্ষ আরও জানিয়েছে, ট্রেনের মধ্যবর্তী বিরতি আধা মিনিট কমিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ২৪টি ট্রেন সেট থাকলেও বাড়তি সেবা চালু করতে সক্রিয় ট্রেন সংখ্যা বাড়িয়ে ১৪টিতে উন্নীত করা হতে পারে।ডিএমটিসিএলের পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, উভয় দিক থেকে রাতের পরিষেবা বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।২০২২ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করা মেট্রোরেল এখন রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে অফিসফেরত যাত্রীদের ভোগান্তি আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আর ও পড়ুন , মিরপুরে আলোচিত ওসি হাফিজুর রহমান
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত