প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
রুনা লায়লার ক্ষোভ
সংবাদ দিগন্ত ||
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ সম্মানজনক ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।তবে পুরস্কার গ্রহণের এই আনন্দঘন মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়া খবর, যা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক বিভ্রান্তি।গুজব ছড়ানোর পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান রুনা লায়লা। তিনি লিখেছেন, তার মৃত্যু নিয়ে ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা এবং তিনি সুস্থ আছেন।আরও পড়ুন , জয়টা আমার কাছে ব্যক্তিগততিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য শেয়ার করা উচিত নয়, কারণ এতে তার এবং পরিবারের সদস্যদের মানসিক কষ্ট হয়।এই গুজব ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে শুভাকাঙ্ক্ষীদের ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত হন।এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোকে একটি সংঘবদ্ধ চক্রের কাজ বলেও সন্দেহ প্রকাশ করেন এই গুণী শিল্পী। তিনি সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ার কারণে এমন বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা জনমনে অস্থিরতা সৃষ্টি করছে।আরও পড়ুন , মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট পরীমনির
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত