প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল
সংবাদ দিগন্ত ||
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল।মঙ্গলবার রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টার শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।পোস্টে নীলা ইসরাফিল লেখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সবার অধিকার।আরও পড়ুন , পশ্চিমবঙ্গ নিয়ে কড়া মন্তব্য, গণভোট বাস্তবায়নের দাবি এনসিপি নেতাদেরতিনি দেশবাসীর দোয়া ও সমর্থনও কামনা করেন।রাজনৈতিক ও সামাজিক নানা কারণে এর আগেও আলোচনায় আসেন নীলা ইসরাফিল। তিনি ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং পরবর্তীতে একটি রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হন।এছাড়া তিনি অভিনয় ও মিডিয়া জগতেও পরিচিত মুখ। একাধিক নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় কাজ করেছেন তিনি।নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর নীলা ইসরাফিলকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আরও পড়ুন , শাপলা চত্বরের নিহতদের স্বীকৃতি চায় এনসিপি
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত