প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈন্যু মারমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়।আরও পড়ুন , মিরপুরে আলোচিত ওসি হাফিজুর রহমানতিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা কোনো যাত্রী আহত হননি এবং সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।ঘটনার পর দ্রুত মাইক্রোবাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।পুলিশ জানিয়েছে, আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।আরও পড়ুন , কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৮ লাখ টাকার জালনোট উদ্ধার, গ্রেফতার ২
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত