প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
সড়ক মেরামতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত: ||
দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে দ্রুত সংস্কার ও মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়।আরও পড়ুন, স্বনামধন্য সেলিম আচার ব্যান্ড নকল করে প্রতারণার অভিযোগে আদালতে মামলা, তবুও মিলছে না প্রতিকারপ্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলোকে দ্রুত সংস্কার করতে হবে। তিনি পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জেলার বিভিন্ন এলজিইডি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।আরও পড়ুন, সমন্বিত উদ্যোগেই নিরাপত্তা ও উন্নয়ন: প্রতিরক্ষা উপদেষ্টা
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুম সাঈদী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত