প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
ঈশ্বরদীতে রাজনৈতিক দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের সদস্যকে ছুড়িকাঘাত
মোঃ মাহফুজুর রহমান , ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ||
পাবনার ঈশ্বরদীতে রাজনৈতিক দ্বন্দ্বে রবিন (৩০) নামের উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সদস্যকে ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলার পাকশী ইউনিয়নের ইপিজেড মোড়স্থ ঠাকুরবাড়ী এলাকায় ছুড়িকাঘাতের এ ঘটনা ঘটে।আহত রবিন উপজেলার পাকশী উইনিয়নের ইপিজেড মোড় এলাকার মো. ওহিদুল ইসলামের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। অভিযুক্ত মো. মুন্না জয়নগর এলাকার বাসিন্দা এবং সাবেক উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম তুহিনের অনুসারী ।ঘটনাসূত্রে জানাযায় , ঘটনার দিন সকালে রবিন তার বন্ধু সোহাগের খোঁজে তার ঠাকুর পাড়ার বাড়িতে যায়।আর ও পড়ুন , সুন্দরবনে পর্যটক নিরাপত্তায় বড় অভিযান, ডাকাতির চেষ্টায় দুই দুষ্কৃতিকারী গ্রেপ্তার সেখানে সোহাগের বাড়ির সামনের অপেক্ষায় বসে থাকার সময় রাজনৈতিক প্রতিপক্ষের মুন্না সেখানে উপস্থিত হয়েই উচ্চ বাচ্চ্য বলতে থাকেন। এরই এক পর্যায়ে মুন্না রবিনের পেটে ছুড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করে। ধারালো ছুড়ি ঠেকানোর সময় রবিনের ডান হাত ও পেটের একাধিক স্থানে আঘাত লাগে। এসময় রবিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মুন্না পালিয়ে যায়। পরে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে রবিনের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান বলেন, ছুড়িকাঘাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সঠিক তদন্ত এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত