প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
চাঁদাবাজদের বিরুদ্ধে ‘অলআউট’ অভিযান, প্রথম দফায় গ্রেপ্তার শতাধিক
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।গোপন তালিকায় থাকা ১১শ চাঁদাবাজকে টার্গেট করে এই বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।পুলিশ বলছে, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, রেলস্টেশন, ফুটপাত, বাজার—সবখানেই সক্রিয় এসব চক্র।অভিযানের প্রথম কয়েক দিনেই উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ১ মে থেকে ৩ মে পর্যন্ত অন্তত ৬৫ জন তালিকাভুক্ত এবং আরও শতাধিক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, চাঁদাবাজি ছাড়াও মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া দমনে সমন্বিত অভিযান চলছে।আরও পড়ুন , এক সপ্তাহে শূন্য লোডশেডিং: বিদ্যুতে স্বস্তি এর নতুন রেকর্ড বিশেষ করে গুলিস্তান, কারওয়ান বাজার, গাবতলী, মহাখালী ও সদরঘাটসহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।পুলিশের দাবি, তালিকাভুক্ত অনেক চাঁদাবাজ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এই অপরাধ চালিয়ে আসছিল।তবে এখনো চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি—যা নিয়ে প্রশ্ন উঠছে।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, লক্ষ্য একটাই—অপরাধীদের মূল উৎপাটন করে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা।অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত