প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
উত্তর-পূর্বাঞ্চলে ৯ নদীর পানি বিপৎসীমার ওপর, অবনতির পথে বন্যা পরিস্থিতি
সংবাদ দিগন্ত ||
দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওর বেসিনের অন্তত নয়টি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।মঙ্গলবার সকালের তথ্যানুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১১টি নদী স্টেশনে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করেছে।কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্টে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে নলজুর, ধনু-বাউলাই, সোমেশ্বরী, ভুগাই-কংশ ও মগরা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমার অনেক ওপরে রয়েছে।আরও পড়ুন , গুলিস্তান ফুটপাত এখন চাঁদাবাজির কেন্দ্র, প্রতিদিন কোটি টাকার লেনদেনবিশেষ করে নেত্রকোনার মগরা নদীর পানি কয়েকটি স্থানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।হবিগঞ্জের কালনি ও সুতাং নদী এবং মৌলভীবাজারের মনু নদীতেও পানি বৃদ্ধি ও কমার ওঠানামা দেখা গেলেও সামগ্রিকভাবে পানি বিপৎসীমার ওপরেই রয়েছে।পাউবো আরও জানায়, সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীগুলোর পানির স্তর ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরে ধীরে বাড়ছে।এ অবস্থায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার পাশাপাশি নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত