প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
গোবিন্দগঞ্জে খাটের নিচে গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রামে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন—স্থানীয় বাসিন্দা হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) এবং তার স্ত্রী আপেলা বেগম (২০)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আপেলা বেগমের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজা মজুদ রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিকাল সাড়ে ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়।আর ও পড়ুন , পাঁচবিবিতে লোহার গ্রিল কেটে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরিঅভিযান পরিচালনার সময় উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী ও তার স্ত্রী পালানোর চেষ্টা করেন। তবে দ্রুত ধাওয়া করে তাদের আটক করা হয়।পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির শয়নঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) মোস্তফা জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় স্বামী-স্ত্রীকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে সংশ্লিষ্ট বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত