প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন, জামালপুরে শোকের ছায়া
সংবাদ দিগন্ত: ||
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন–এর মরদেহ তার নিজ জেলা জামালপুরে পৌঁছেছে। পরে সোমবার বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। লিমনের মরদেহ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। পরে তাকে শেষবারের মতো দেখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী ভিড় করেন।আরও পড়ুন, ফেরি দুর্ভোগের অবসানে আসছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতুশোকাহত পরিবেশে গ্রামের মানুষ একসঙ্গে শেষ বিদায় জানান এই তরুণ শিক্ষার্থীকে। লিমনের বাবা জহুরুল হক বলেন, সন্তানের মৃত্যুতে তিনি অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে বলেন, এ শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি আরও বলেন, সন্তানদের নিরাপদে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি—দেশে হোক বা বিদেশে।আরও পড়ুন, ‘নিজেরাই খায়, আবার বক্তৃতা দেয়’, এমপির বক্তব্যতিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও সমবেদনার পরিবেশ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত