প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
সোনারগাঁয়ে ৬০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (০৪ মে ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে।আরও পড়ুন, ধূসর রাজপথে লালের জয়গান: ঈশ্বরদীতে কৃষ্ণচূড়া-রাধাচূড়ার মিতালিঅভিযানটি সোনারগাঁ থানাধীন সোনাপুর এলাকায় সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় মমিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে তার হেফাজতে থাকা ৬০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মমিন মিয়া সোনাপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত সিদ্দিক মিয়া এবং মাতা মৃত সালমা বেগম। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আরও পড়ুন, কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারএ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত