প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
ফের অসুস্থ তানিয়া বৃষ্টি
সংবাদ দিগন্ত ||
আবারও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি।তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের বিষয়টি জানিয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।চলতি বছর তার ব্রেন টিউমার ধরা পড়লে ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ প্রথম অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক জটিলতার কারণে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।আর ও পড়ুন , ইউটিউবে জয়াচিকিৎসা শেষে গত ২৩ মার্চ তিনি দেশে ফেরেন। কিছুদিন স্বাভাবিক থাকলেও পরে আবার অসুস্থতা অনুভব করেন।বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র ও তার পোস্ট অনুযায়ী, বর্তমান অবস্থায় বড় কোনো ঝুঁকি নেই, তবে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত