প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী লিমনের দাফন আজ সম্পন্ন
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে পৌঁছানোর পর দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।সোমবার (৪ মে) সন্ধ্যায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকায় তার পৈত্রিক বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। পরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।আর ও পড়ুন ,চালুর ২৩ ঘণ্টার মাথায় আবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রসেখান থেকে মরদেহ জামালপুরে নিয়ে যাওয়া হয়। বাদ মাগরিব জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। ইতোমধ্যে কবর খননের কাজও শেষ হয়েছে।নিহতের চাচা সুজন মিয়া জানান, স্বজনদের উপস্থিতিতে যথাযথ ধর্মীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী লিমন গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ।তিনি বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত