প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি বুবলীকে গ্রেফতার
সংবাদ দিগন্ত ||
সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম বুবলীকে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।টিআইএন বাধ্যতামূলক নানা সেবায়, রিটার্নে পিছিয়ে করদাতারারাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, আসামির ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন এবং তাকে জামিন দেওয়া উচিত ছিল।মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় একটি মিছিল থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে এবং তদন্তে অর্থায়নের অভিযোগে সাবেক এমপি বুবলীর নাম উঠে আসে বলে দাবি করা হয়।এছাড়া আদালতকে জানানো হয়, তিনি বর্তমানে অন্য একটি মামলায় আগেই কারাগারে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত