প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
মহেশপুরে বিজিবির অভিযানে ৯০ বোতল মদসহ বিভিন্ন মাদক উদ্ধার
আনিসুর রহমান রিপন, , মহেশপুর, ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি: ||
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্তে অভিযান ৫৮ বিজিবির সদস্যরা চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ, ২৪ বোতল মাদক ও ৫৮০ পিচ ভারতের ক্সেসের ভায়াগ্র ট্যাবলেট উদ্ধার করেছে।আরও পড়ুন, উজানের ঢল ও বৃষ্টিতে কিশোরগঞ্জে পানির ওঠানামা, হাওরে ডুবছে বোরোধানবিজিবি সুত্রে জানা গেছে, শনিবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর ক্যাম্পের সদস্যরা হয়েশপুর গ্রামের সীমান্ত এলাকার একটি আম বাগানের ভিতর থেকে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর দিকে একই সময় সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী বেলেরহাটি এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মাদক ও মাধবখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে ৫৮০ পিচ ভারতের ক্সেসের ভায়াগ্র ট্যাবলেট উদ্ধার করেছে।আরও পড়ুন, আপন খালাতো ভাইদের বিরুদ্ধে অভিযোগ, রামগঞ্জে প্রতিবন্ধীর সম্পত্তি জবরদখলসহ পুকুরের মাছ লুটমহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় তিনটি ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ, মাদক ও ভারতের ক্সেসের ট্যাবলেট উদ্ধার করেছে। তবে এসময় কোন মাদক ব্যবসায়ীকে আটক করা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত