প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
সোনারগাঁয়ে হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন
পীর মোহাম্মাদ ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুরে অবস্থিত হোসেনপুর শিশু বিদ্যানিকেতনের আয়োজনে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০২ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, সভাপতি, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করতে হবে। আরও পড়ুন , শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যাএর মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে এবং তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন (জুয়েল) বলেন, “হোসেনপুর শিশু বিদ্যানিকেতন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশুদের আধুনিক ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।বিশেষ অতিথিদের বক্তব্যে মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মোস্তাক আহম্মেদ, মোঃ আশরাফুল আলম, মেজবাহ উদ্দিন আহম্মেদ (স্বপন), মোঃ আরিফুল ইসলাম (রিপন), মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ আনিছুর রহমান বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোসাঃ আরিফা
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত