প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
মিঠাপুকুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
মোত্তাছিন বিল্লাহ, , মিঠাপুকুর, রংপুর প্রতিনিধি: ||
আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুকুর ফ্লাইওভার ব্রিজের নিচে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।আরও পড়ুন, শরীয়তপুরে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল অনুষ্ঠিতশ্রমিক অধিকার, নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রব্বানী। তিনি তাঁর বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আবুল হাশেম বাদল, সহকারী অঞ্চল পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুরুদিনাজপুর)। তিনি বলেন, শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকদের কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।আরও পড়ুন, ঝিনাইদহে বাসে র্যাবের অভিযান: সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দসমাবেশে বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি ফ্লাইওভার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে শ্রমিকদের অধিকার সংক্রান্ত নানা স্লোগান দেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত